১. আলোক কেন্দ্র কাকে বলে?
উত্তর: লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দুর মধ্যদিয়ে কোনো আলোক রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, সেই বিন্দুকে আলোক কেন্দ্র বলে।
২. আলোর প্রতিসরণ কাকে বলে?
উত্তর: আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদতলে এর দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে |
৩. ক্রান্তি কোণ কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ এক সমকোণ হয় তাকে ঐ হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে।
৪. লেন্সের ক্ষমতা কাকে বলে?
উত্তর: কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে তার ক্ষমতা বলে |
৫. লেন্সের প্রধান ফোকাস কাকে বলে?
উত্তর: লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী আলোক রশ্মি গুচ্ছ প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ঐ লেন্সের প্রধান ফোকাস বলে।
৬. লেন্স কাকে বলে?
উত্তর: দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
৭. আ্যাকুয়াস হিউমার কাকে বলে?
উত্তর: কর্ণিয়া ও চক্ষু লেন্সের মধ্যবর্তী যে স্থানটি পরিষ্কার লবণাক্ত দ্রবণে পূর্ণ থাকে, তাকে আ্যাকুয়াস হিউমার বলে।
৮. চোখের উপযোজন কী?
উত্তর: যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে চোখের উপযোজন বলে।
৯. রেটিনা কী?
উত্তর: চক্ষু লেন্সের পেছনে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্ঠের গোলাপী রঙের ঈষদচ্ছ আলোক সংবেদন আবরণকে রেটিনা বলে।
১০. অপটিক্যাল ফাইবার কী?
উত্তর: কাচ বা কোনো স্বচ্ছ পদার্থের তৈরি সরু তন্তু বা ফাইবার যা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে আলো বহনের কাজে ব্যবহার করা হয়, এরূপ তন্তু হচ্ছে অপটিক্যাল ফাইবার ৷